চেন্নাই টেস্টের প্রথম দিন আজ বৃহস্পতিবার সকাল থেকেই বল হাতে আগুন ঝরাচ্ছেন বাংলাদেশের পেসাররা। বিশেষ করে হাসান মাহমুদ গুঁড়িয়ে দিয়েছেন ভারতের টপ অর্ডার। নাহিদ রানাও দুর্দান্ত বোলিং করছেন। কিন্তু চেন্নাইয়ের উইকেটে স্পিনাররা উইকেট না নিলে চলে?
এই ম্যাচে ধারাভাষ্যকারের ভূমিকায় আছেন তামিম ইকবাল। দিনের দ্বিতীয় সেশনে ৪৩তম ওভারের ঘটনা। বোলিং করছিলেন মেহেদী হাসান মিরাজ। ধারাভাষ্যকক্ষে তামিম ইকবাল বলছিলেন, স্পিনারদের কাছ থেকে উইকেট প্রয়োজন বাংলাদেশের। তামিমের মুখের কথা মুখে থাকতেই তৃতীয় বলে শর্ট লেগে রাহুলকে জাকির হাসানের ক্যাচে পরিণত করেন মিরাজ।
চেন্নাইয়ে টস হেরে ব্যাটিংয়ে নেমে মহাবিপদে পড়েছে ভারত। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৪৫ ওভারে ৬ উইকেটে তারা তুলেছে ১৬৫ রান। ৫ বলের ব্যবধানে রাহুল আর পন্থকে ফিরিয়ে ভারতকে প্রবল চাপে ফেলেছে টিম টাইগার। ক্রিজে আছেন দুই স্পিন অল-রাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিন। হাসান মাহমুদ নিয়েছেন ৪ উইকেট। নাহিদ রানা আর মিরাজ নিয়েছেন ১টি করে।
৫ বলের ব্যবধানে ২ উইকেট রানা-মিরাজের
৯০ বছরে দ্বিতীয়বার শান্তর মতো ‘সাহস’ দেখল চেন্নাই