২৪ বছর আগে টেস্ট ক্রিকেটে পদচারণা শুরু হয়েছিল বাংলাদেশের। ঘরের মাঠে সৌরভ গাঙ্গুলীর ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল বাংলাদেশের। সেই ম্যাচে সপ্তম উইকেটে ১২১ রানের জুটি গড়েছিলেন সৌরভ গাঙ্গুলী আর সুনিল যোশী। এত বছর পর সেই স্মৃতি ফিরিয়ে নতুন রেকর্ড গড়লেন রবিচন্দ্রন অশ্বিন আর রবীন্দ্র জাদেজা।
ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচের প্রথম ইনিংসে ৪০০ রানের বড় সংগ্রহ গড়েছিল বাংলাদেশ। ১৪৫ রান করেছিলেন আমিনুল ইসলাম বুলবুল। জবাবে প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল ভারত। ২৩৬ রানেই নেই ৬ উইকেট। এমতাবস্থায় সপ্তম উইকেটে ১২১ রানের জুটি গড়েন সৌরভ-যোশী। দুজনের মধ্যে সৌরভ ৮৪ আর যোশি করেছিলেন ৯২ রান।
ওই অবস্থা থেকে ভারত প্রথম ইনিংসে ২৯ রানের লিড নিয়েছিল। এতদিন সেটাই ছিল বাংলাদেশের বিপক্ষে টেস্টে সপ্তম উইকেটে ভারতের সর্বোচ্চ রানের জুটি। এবার চলতি চেন্নাই টেস্টের প্রথম দিনেই নতুন রেকর্ড গড়লেন অশ্বিন-জাদেজা। ৮০ ওভার পর্যন্ত সপ্তম উইকেটে দুজনে ১৯৫* রান তুলেছেন। অশ্বিন ১০২* এবং জাদেজা ৮৬* রানে ব্যাট করছেন। ভারতের স্কোর ৮০ ওভারে ৬ উইকেটে ৩৩৯ রান।
তামিমের হাতে মাইক্রোফোন, সাকিবের মুখ অন্ধকার
হাসানের বলে ‘ডাক’ মেরে শুবমানের বিব্রতকর রেকর্ড
৯০ বছরে দ্বিতীয়বার শান্তর মতো ‘সাহস’ দেখল চেন্নাই