নৌবাহিনীর যৌথ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি আটক

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৪ পিএম

ভোলার দৌলতখানে নৌবাহিনীর যৌথ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ চাঁন মিয়া (৫০) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এসময় তার কাছ ইয়াবা ও গাঁজাসহ ৪টি মোবাইল ফোন এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকালে উপজেলার ঘুইঙ্গারহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এক বিজ্ঞপ্তিতে নৌবাহিনী জানায়, চাঁন মিয়া দীর্ঘদিন যাবৎ ভোলাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক কারবারি করে আসছে। তার বিরুদ্ধে ভোলা সদর থানা ও দৌলতখান থানায় একাধিক মাদক মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে চাঁন মিয়াকে দৌলতখান থানায় হস্তান্তর করা হয়। উক্ত অভিযানে নৌবাহিনীর পাশাপশি কোস্টগার্ড, র‌্যাব ও পুলিশ অংশগ্রহণ করে।

এছাড়াও নৌবাহিনী ও কোস্টগার্ড ভোলা সদর থানার আবহাওয়া অফিস রোড এলাকায় আরও একটি অভিযান চালায়। সেখান থেকে কুখ্যাত সন্ত্রাসী দলের প্রধান নান্নু মিয়া এবং তার ছেলে আরিফকে ২টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আটক করা হয়।

সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় নিয়োজিত নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকাসমূহে নিয়মিত টহল ও অভিযান চলমান থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত