৩৫০ ছাড়িয়েছে ভারতের লিড, পড়ে গেছে শান্তদের শরীরী ভাষা

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩০ এএম

তৃতীয় দিন বাংলাদেশের লক্ষ্য ভারতকে দ্রুত অলআউট করার। বিপরীতে স্বাগতিকদের লক্ষ্য দ্রুত স্কোরবোর্ড সমৃদ্ধ করার।  সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন শুবমান গিল ও রিশাভ পান্ত।

আক্রমণাত্মক ভঙ্গিতে খেলে আধা ঘণ্টার মধ্যেই টেস্ট ক্যারিয়ারের সপ্তম ফিফটি তুলে নিয়েছেন গিল। ফিফটি তুলে নিতে মিরাজের একই ওভারে দুটি ছয় মেরেছেন। তাকে সঙ্গ দিচ্ছেন পান্ত। এই জুটি পঞ্চাশও ছাড়িয়েছে। 

ধারাভাষ্যকক্ষ থেকে আজ সকালের সেশনে বাংলাদেশ দলের খেলা দেখতে দেখতে তামিম ইকবালের মনে হয়েছে, নাজমুল হোসেনের দলের শরীরী ভাষা একটু পড়ে গেছে। সেটি সম্ভবত রানের চাপে। 

তামিমের ভাষায়, ‘কিছু একটা ঘটার অপেক্ষায় আছে তারা।’ অর্থাৎ নিজেদের চেষ্টার জায়গায় কিছুটা হলেও হাল ছেড়ে দিয়েছে বাংলাদেশ দল। ভারত কখন দ্বিতীয় ইনিংস ঘোষণা করবে সেই অপেক্ষাতেই কি আছে নাজমুলের দল?

ক্রিজে ৫৭ রানে অপরাজিত গিল। ৩৬ রানে অন্য প্রান্ত ধরে রেখেছেন পন্ত।

ভারত প্রথম ইনিংস: ৩৮ ওভারে ৩ উইকেটে ১২৯। দুই ইনিংস মিলিয়ে ৩৫৬ রানের লিড নিয়েছে ভারত।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত