পান্তের কথায় ফিল্ডিং সাজালেন শান্ত!

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৭ পিএম

ব্যাটার নাজমুল হোসেন শান্তর দিনকাল ইদানিং খারাপ যাচ্ছে, কিন্তু অধিনায়কত্বে তিনি নিয়মিতই প্রশংসা পাচ্ছেন। বোলিং পরিবর্তন, ফিল্ডিং সাজানোর মতো বেসিক বিষয়গুলোতে তিনি দুর্দান্ত। তবে চলমান চেন্নাই টেস্টে তাকে ফিল্ডিং সাজাতে দেখা গেল ভারতের উইকেটকিপার ব্যাটার রিশাভ পান্তের কথায়। এমন ঘটনায় মজা পেয়েছেন ক্রিকেটার-ধারাভাষ্যকার সবাই।

আজ শনিবার ম্যাচের তৃতীয় দিনে সেঞ্চুরি করেছেন রিশাভ পান্ত আর শুবমান গিল। দিনের শুরুতে এক পর্যায়ে ফিল্ডিং সাজানো নিয়ে বোলারের সাথে দ্বিধায় পড়ে যায় অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ক্রিজে দাঁড়িয়ে এই দৃশ্য কিছুক্ষণ দেখে সহায়তায় এগিয়ে আসেন পান্ত। তিনি শান্তকে উদ্দেশ্য করে বলেন, ‘এখানে একজন আসবে... ভাই, আরেকজন এখানে, আর এখানে একজন ফিল্ডার, মিড-উইকেটে।’

স্টাম্প মাইক্রোফোনের সৌজন্যে পান্তর এই কথা স্পষ্টই শোনা যায়। মজার ব্যাপার হলো, অধিনায়ক শান্ত  পান্তের এই প্রস্তাবে রাজিও হয়ে যান! একজন ফিল্ডারকে মিড-উইকেটে নিয়ে যাওয়া হয়। ধারাভাষ্যকাররাও এই ঘটনা দেখে হাসি থামাতেই পারছিলেন না। সোশ্যাল মিডিয়াতেও ওই মুহূর্তের ভিডিও ভাইরাল হয়ে গেছে। সৃষ্টি হয়েছে হাস্যরসের।

২০ মাস পর টেস্ট ক্রিকেটে ফিরেই সেঞ্চুরি হাঁকিয়েছেন শান্ত। খেলেছেন ১২৮ বলে ১০৯ রানের ঝকঝকে এক ইনিংস। পারফর্মেন্সের পাশাপাশি মজা করতে তার জুড়ি মেলা ভার।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত