খাগড়াছড়িতে উপদেষ্টা নাহিদ

পাহাড়ে নানা বৈষম্য রয়েছে, নতুন বাংলাদেশে তা থাকবে না

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৭ পিএম

পাহাড়ে নানা ধরনের বৈষম্য রয়েছে, নতুন বাংলাদেশে এমন কোনো বৈষম্য থাকবে না বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেছেন, পাহাড়ে বসবাস করা জনগোষ্ঠীর নানা রকমের বঞ্চনা রয়েছে। এখানে যারা ভেদাভেদ, দূরত্ব তৈরি করে সুযোগ নিতে চাই তাদের কোনোভাবে সুযোগ দেওয়া যাবে না।

শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় খাগড়াছড়ি দীঘিনালা বাস স্ট্যান্ড এলাকায় স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আমরা সব সহযোগিতা নিয়ে বৈষম্যহীন এক বাংলাদেশ গড়তে চাই। সকলের সহযোগিতা আমাদের প্রয়োজন। আমরা লড়াই সংগ্রাম করে যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি সেখানে কোনো বৈষম্য থাকবে না। পাহাড়-সমতল মিলেই বাংলাদেশ। 

এর আগে দীঘিনালার লারমা স্কয়ারে সংঘর্ষে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন তিনি। স্থানীয় ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত