১৮ মাস পর বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে টেস্টে ফিরেছেন রিশাভ পান্ত। টেস্টে ফেরাটা রাঙিয়েছেন সেঞ্চুরি দিয়ে। বাংলাদেশের বিপক্ষে চেন্নাই টেস্টের দ্বিতীয় ইনিংসে খেলেন ১০৯ রানের ইনিংস।
পান্ত মারাত্মক গাড়ি দুর্ঘটনার ধাক্কা কাটিয়ে টেস্টে ফিরে যে ইনিংস খেলেছেন তাতে মুগ্ধ ক্রিকেট দুনিয়ার অনেকে। পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম আছেন সেই তালিকায়। আকরামের চোখে পান্ত 'অতিমানব'।
ভারতীয় এক সংবাদ মাধ্যমকে পান্তের বিষয়ে ওয়াসিম বলেন, 'পান্তের পারফরম্যানসের দিকে একটু নজর দিন। এটা অলৌকিক। ট্র্যাজেডি (গাড়ি দুর্ঘটনা) থেকে তার ফেরা এবং দুর্দান্ত পারফর্ম করা- সে অতিমানব। যেভাবে তার দুর্ঘটনা ঘটেছিল, পাকিস্তানে আমরা সবাই উদ্বিগ্ন ছিলাম। আমি তাকে নিয়ে টুইটও করেছিলাম।'
পান্ত এর আগে টেস্টে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মাঠেও দারুণ ব্যাটিং করেছেন। সেট সামনে এনে ওয়াসিম আরও বলেন, 'সে যেভাবে টেস্ট ক্রিকেট খেলে, যেভাবে সে অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি করেছে, অসাধারণ। ইংল্যান্ডে তার ব্যাটিং চোখে লেগে আছে, টেস্ট ক্রিকেটে সে (জেমস) অ্যান্ডারসনের বলে রিভার্স সুইপ খেলেছে। (প্যাট) কামিন্সের বলেও। সে বিশেষ।'
২০২৩ এর ডিসেম্বরে গাড়ি দুর্ঘটনার পর এই বছর আইপিএল দিয়ে মাঠে ফেরেন পান্ত। ছিলেন ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলেও। পান্তের টেস্টে ফেরাটাও দারুণ হয়েছে।
বাংলাদেশকে সেমিফাইনালে তুললো ভারত
ইসরায়েলের হামলার পর লেবাননে সব ফুটবল ম্যাচ স্থগিত