মানিকগঞ্জের সিংগাইরে ছেলের মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হায়াতুন নেছা (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার জার্মিত্তা ইউনিয়নের হাতনী এলাকার শাকিব পিন্টুর বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হায়াতুন নেছা উপজেলার ধল্লা ইউনিয়নের বিন্নাডাঙ্গী গ্রামের আলী হোসেনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, হায়াতুন নেছা ছেলের মোটরসাইকেলে করে তার মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন চান্দহর এলাকায়। পথিমধ্যে হাতনী এলাকার শাকিব পিন্টুর বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে পাশাপাশি দুটি ট্রাক আসতে ছিল। তাদের সাইট দিতে গেলে মোটরসাইকেলের পেছনে থাকা হায়াতুন নেছা সড়কে ছিটকে পড়ে। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এদিকে স্থানীয়রা ট্রাকসহ চালক আটক করে পুলিশে সোর্পদ করেন।
এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছে। আইনগত বিষয় প্রক্রিয়াধীন।
স্বামী-স্ত্রীর ঝগড়া হলেও টাকা নিতেন ছাত্রলীগ নেতা!