নিউইয়র্কে ড. ইউনূস-বাইডেন দ্বিপক্ষীয় বৈঠক শুরু

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৭ পিএম

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কের স্থানীয় সময় সকাল ১১টায় জাতিসংঘ সদর দপ্তরে দুই দেশের সরকার প্রধানের মধ্যে বৈঠকটি শুরু হয়।

বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান হিসেবে এটি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের প্রথম বৈঠক।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত