বিএফইউজে সভাপতি রুহুল আমিন গাজী মারা গেছেন

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪১ পিএম

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক রুহুল আমিন গাজী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত ৯টায় রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

সংকটাপন্ন অবস্থায় গতকাল সোমবার রাতে রুহুল আমিন গাজীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপর থেকেই তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রাখা হয়। বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম তথ্য নিশ্চিত করেছেন। 

দৈনিক সংগ্রামের চিফ রিপোর্টার ও বিশেষ প্রতিনিধি রুহুল আমিন গাজী কিডনি সংক্রান্ত জটিলতায় আক্রান্ত ছিলেন। তিনি জাতীয়তাবাদী ও ইসলামী সাংবাদিক ফোরামের শীর্ষ নেতা, সম্মিলতি পেশাজীবী ফোরামের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, অবিভক্ত ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক ছিলেন।

গত আওয়ামী সরকারের আমলে তিনি দীর্ঘ ১৮ মাস কারাগারে ছিলেন

×
সর্বশেষ সর্বাধিক পঠিত