সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ গ্রেপ্তার

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৯ এএম

সাবেক সংসদ সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে গ্রেপ্তার করেছে পুলিশের এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। 

বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোরে ঢাকার গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ৪ আগস্ট নরসিংদীর মাধবদী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলা, আক্রমণ ও হত্যাকাণ্ডের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত