পদোন্নতি পেলেন পুলিশের ঊর্ধ্বতন ৪৭ কর্মকর্তা

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৮ পিএম

পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৪৭ জন কর্মকর্তাকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়েছে। মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার সিনিয়র সহকারী সচিব হাবিবুল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদোন্নতি প্রদান করা হয়।
 
আজ বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত