মামার বাড়ি যাওয়ার পথে প্রাণ গেল যুবকের

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩০ পিএম

নরসিংদীর বেলাবোতে সড়ক দুর্ঘটনায় মিঠুন মিয়া (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার খামারের চর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিঠুন মিয়া উপজেলার নারায়ণপুর ইউনিয়নের হোসেন নগর গ্রামের মিজান মিয়ার ছেলে।

নিহতের পরিবার ও হাইওয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে মিঠুন বাড়ি থেকে মামার বাড়ি বারৈচা যাওয়ার উদ্দেশ্যে বের হয়। পরে ঢাকা-সিলেট মহাসড়কের খামারের চর ব্রিজ এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় মারা যান মিঠুন। পরে খবর পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ভৈরব হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সফর উদ্দিন বলেন, কোন গাড়ির চাপায় মিঠুন মারা গেছে তা জানা যায়নি। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। আর এ ঘটনায় নিহতের বাবা মিজান মিয়া বাদী হয়ে ভৈরব হাইওয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত