আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রথম চালানে ১২ মেট্রিক টন ইলিশ বেনাপোল বন্দর দিয়ে ভারতে রপ্তানি হয়েছে। যার প্রতি কেজি রপ্তানি মূল্য ১০ মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় ১১৯৫ টাকা। বৃহস্পতিবার দুপুরে ৩টি ট্রাকযোগে ইলিশের প্রথম চালান ভারতে গেছে।
ভারতের অনুরোধে বাংলাদেশ সরকার ৪৯টি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে ২ হাজার ৪২০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেয়। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, আগামী ১২ অক্টোবরের মধ্যে ইলিশ রপ্তানি শেষ করতে হবে বলে জানিয়েছেন বেনাপোল মৎস্য কর্মকর্তা। যার প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য ১০ মার্কিন ডলার বা বাংলাদেশি ১১৯৫ টাকা।
বেনাপোল বন্দরের ডেপুটি ডিরেক্টর রাশেদুল সজিব নাজিব জানান, আজ বৃহস্পতিবার দুপুরে বেনাপোল বন্দর দিয়ে ১২ মেট্রিক টন ইলিশ রপ্তানি হয়েছে ভারতে। ইলিশের চালান বন্দরে প্রবেশের পর দ্রুত রপ্তানির জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
কবে নির্বাচন হবে সে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: ফারুক