মিরপুরে সুইট নেশনের ষষ্ঠ আউটলেট উদ্বোধন

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৬ পিএম

মিষ্টি জাতীয় খাদ্যপণ্যের ব্র্যান্ড ‘সুইট নেশনে’র ছয় নম্বর শাখা উদ্বোধন হলো রাজধানী ঢাকার মিরপুরের-৬-প্রশিকা মোড়ে। এর মাধ্যমে নারায়ণগঞ্জের জনপ্রিয় এই মিষ্টির দোকান ঢাকায় তিনটি ও নারায়ণগঞ্জে তিনটি শাখা পূর্ণ করল।

বুধবার দুপুরে সুইট নেশনের ষষ্ঠতম ব্রাঞ্চ উদ্বোধন করেন এম জুবায়ের সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাকিন জুবায়ের। এ সময় আরো উপস্থিত ছিলেন আজাদ রিফাত ফাইবার্স প্রাইভেট লিমিটেডের পরিচালক মোহাম্মদ তাহজুল ইসলাম রাজিব, সুইট নেশনের প্রধান উদ্যোক্তা ফখরুল ইসলাম রাহাদ, আজাদ রিফাত ফাইবারস প্রাইভেট লিমিটেডের পরিচালক মাহমুদুল ইসলাম রিফাতসহ অনেকেই।

ফকরুল ইসলাম রাহাদ জানান, সুইট নেশনের সুস্বাদু মিষ্টির রয়েছে ৫০টির অধিক আইটেম। এছাড়া বার্থডে কেক,পার্টি কেকসহ রয়েছে স্ন্যাকস ও বিভিন্ন আইটেম। সুইট নেশনের যাত্রা শুরু হয় ডেইরি ফার্মের মাধ্যমে। ২০২০ সালে কলেজ রোডে সুইট নেশনের প্রথম আউটলেট হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত