নৌ প্রতিমন্ত্রীর এপিএস হয়ে ৫০০ কোটির মালিক!

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২১ পিএম

সাধারণত এপিএসের কাজ হয় মন্ত্রীর কোন দিন কোথায় কোন প্রোগ্রাম আছে তা অবগত করা। মন্ত্রণালয়ে অফিসিয়ালি তার কোনো কাজ থাকে না। তবে সে সবের ধার ধারতেন না সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীর এপিএস আ ন ম আহমাদুল বাশার।

২০১৮ সালের নির্বাচনের পর এপিএস হিসেবে নিয়োগ পাওয়া বাশার সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। তার সম্পদের পরিমাণ নিয়ে নানাজন নানা তথ্য দিলেও কারও মতেই তা ৫০০ কোটি টাকার নিচে নয়।

প্রতিমন্ত্রীর এপিএস হিসেবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) প্রধান কার্যালয়ে একক সিন্ডিকেট গড়ে তোলেন বাশার। মন্ত্রণালয়ে তার নির্দিষ্ট কিছু ঠিকাদারি প্রতিষ্ঠান ও ঠিকাদার ছিল। শুধু তাই নয় মন্ত্রণালয়ের অধীনে নানা প্রকল্পে টেন্ডার পেতে তার ফোন কলই ছিল যথেষ্ট। তিনি চট্টগ্রাম ও পায়রা বন্দর থেকে বড় অঙ্কের কমিশন পেতেন।

বাশারের বাড়ি দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সুলতানপুর গ্রামে। তার কৃষক বাবা তাইজুল ঋণের দায়ে জমি বন্ধক রেখেছিলেন। অথচ এখন রাজধানীর বিভিন্ন এলাকায় তার ১৫টি ফ্ল্যাট ও ৯টি প্লট রয়েছে বলে একটি সূত্র জানিয়েছে। এর বাইরে দিনাজপুরের বিভিন্ন এলাকায় তার ও পরিবারের সদস্যদের নামে ৫০০ বিঘা জমি রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত