ধানমন্ডি থেকে গ্রেপ্তার সাবেক হুইপ মাহবুব আরা বেগম গিনি

আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ০৮:৪৪ এএম

গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিবি)। সোমবার (১ অক্টোবর) রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক।

তিনি জানান, গাইবান্ধা-২ (সদর) এর সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ মাহবুব আরা বেগম গিনিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত