যে সুইপে সেঞ্চুরি সে সুইপেই আউট মুমিনুল

আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ১০:৩৩ এএম

যে সুইপে প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন মুমিনুল হক। সেই সুইপেই দ্বিতীয় ইনিংসে আউট হলেন তিনি। দিনের প্রথম ওভারে লেগ স্লিপ রাখেননি রোহিত শর্মা। পরিকল্পনার পরবির্তন করে মুমিনুলের জন্য অশ্বিনের করা দ্বিতীয় ওভারে রাখলেন লেগ স্লিপ। 

পছন্দের সেই সুইপ খেলতে গিয়ে মুমিনুল ধরা পড়লেন সেখানেই। দুর্দান্ত এক ক্যাচ নিয়েছেন লোকেশ রাহুল। ৮ বলে ২ রান করে ফিরে গেলেন তিনি।

ক্রিজে এসেছেন নাজমুল হোসেন। বাংলাদেশ ৩ উইকেটে ৩৮ রান সংগ্রহ করেছে।

প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছেন একের পর এক সুইপ করে। দ্বিতীয় ইনিংসে পঞ্চম দিনের শুরুটাও মুমিনুল হক করেছেন সুইপ করে। দিনের প্রথম রানটাও এসেছে সুইপ করেই। 

রবিচন্দ্রন অশ্বিনের করা প্রথম ওভার থেকে এসেছে ৫ রান। পরের ওভারে যশপ্রীত বুমরার ওভার থেকেও এসেছে ৫ রান। প্রথম দুই ওভারে দুটি বাউন্ডারি পেয়েছেন সাদমান ইসলাম। বাংলাদেশের রান ২ উইকেটে ৩৬।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত