রাত ১টায় আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলতে নামবে লুইস এনরিকের পিএসজি। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আর্সেনাল কোচ মিকেল আর্তেতা ভুয়সী প্রশংসা করেছেন এনরিকের। তবে সব ছাপিয়ে এই হাইভোল্টেজ ম্যাচের আগে আলোচনায় ওসমান দেম্বেলের পিএসজি দল থেকে বাদ পড়া।
শুক্রবার ফ্রেঞ্চ লিগে রেনের বিপক্ষে পিএসজির ৩-১ গোলের জয়ের পর ম্যাচ শেষে কোচের সঙ্গে কথা বলতে দেখা যায় দেম্বেলেকে। তখন থেকেই দুজনের মতবিরোধের গুঞ্জন। আজ আর্সেনালের বিপক্ষে ম্যাচের স্কোয়াডে ২৭ বছর বয়সী এই উইঙ্গারকে রাখেননি এনরিকে।
তবে সংবাদ সম্মেলনে এনরিকে পরিস্কার করেছেন এর পেছনের কারণ। বলেন, ‘আমার চাওয়া হলো দলের জন্য সবচেয়ে সেরা সিদ্ধান্ত নেওয়া এবং এজন্যই আমার এই সিদ্ধান্ত (দেম্বেলেকে বাইরে রাখা)। আমি চাই না, এই ঘটনা নিয়ে কোনো নাটক তৈরি হোক। তার (দেম্বেলে) সঙ্গে আমার কোনো তর্কাতর্কি হয়নি। সমস্যাটা ছিল দলের প্রতি তার দায়িত্বের ক্ষেত্রে। এছাড়া অন্য কিছু নয়।’
পিএসজির দলীয় ঐক্যের ক্ষেত্রে কোনো ছাড় দেবেন না বলে জানান কোচ, ‘একটা দল গড়তে সময় ও কিছু পরিস্থিতি লাগে, যা অনেক সময় কঠিন হতে পারে। গতকাল আমাকে একটি কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। কিন্তু আমি মনে করি, এটা উপযুক্ত সিদ্ধান্ত, কোনো সংশয় নেই। প্রয়োজন পড়লে এই ধরনের সিদ্ধান্ত আরও ১০০ বার নেব। তার মানে এই নয় যে, এ সিদ্ধান্ত অপরিবর্তনীয়। তবে দলের সবচেয়ে ভালোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া জরুরি ছিল। আমি এমনটিই মনে করি।’
চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম ম্যাচে জিরোনার বিপক্ষে ১-০ গোলের জয় পায় পিএসজি। তবে আতালান্তার সঙ্গে গোলশূন্য ড্র করে আর্সেনাল। ঘরের মাঠে এই ম্যাচের আগে আর্তেতা বলেন, ‘এবারের গ্রুপ পর্বটি ভিন্ন ধরনের, পিএসজিও খুব শক্তিশালী দল। তবে সত্যি বলতে এটাই সেরা সুযোগ নিজেদের নৈপুণ্য দেখানোর।
টেস্টে এই শতাব্দীর ‘সবচেয়ে খারাপ দল’ বাংলাদেশ
‘১০০ রানে অলআউট হতে পারতাম, বুঝেশুনেই ঝুঁকি নিয়েছি’