রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ৮৮২ মামলা, জরিমানা ৩৬ লাখ

আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ০২:৪১ পিএম

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৮৮২ টি মামলা ও ৩৬ লাখ ৩৯ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এছাড়াও অভিযানকালে ২২৯ টি গাড়ি ডাম্পিং ও ৮১ টি গাড়ি রেকার করা হয়েছে।

বুধবার (২ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল মঙ্গলবার ডিএমপির ট্রাফিক বিভাগ অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত