১৪ সদস্যবিশিষ্ট ঢাবি ছাত্রশিবিরের কমিটি প্রকাশ

আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ০৩:৫১ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রশিবিরের কমিটি প্রকাশ করা হয়েছে। আজ বুধবার (২ অক্টোবর) দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ সদস্য বিশিষ্ট এ কমিটি প্রকাশ করা হয়।

এর আগে গত ২১ সেপ্টেম্বর শাখার সভাপতি সাদিক কায়েম আত্মপ্রকাশ করেন। পরদিন ২২ সেপ্টেম্বর সেক্রেটারি এস এম ফরহাদ আত্মপ্রকাশ করেন।

কমিটিতে সভাপতি ও সেক্রেটারি ছাড়া বাকিরা হলেন সাংগঠনিক সম্পাদক পদে মহিউদ্দিন খান, প্রচার ও মিডিয়া সম্পাদক হোসাইন আহমেদ জোবায়ের, ছাত্র আন্দোলন সম্পাদক মাজহারুল ইসলাম, অফিস সম্পাদক ইমরান হোসাইন, বায়তুল মাল সম্পাদক আলাউদ্দিন আবিদ, ছাত্রকল্যাণ সম্পাদক হামিদুর রশিদ জামিল, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম নুর।

এ ছাড়া বিজ্ঞান ক্রীড়া সম্পাদক ইকবাল হায়দার, শিক্ষা ও গবেষণা সম্পাদক আনিছ মাহমুদ সাকিব, আইন ও মানবাধিকার সম্পাদক রিয়াজুল মিয়া, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাসান মোহাম্মদ ইয়াসির, স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক আব্দুল্লাহ আল আমিন।

কমিটির বিষয়ে ঢাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি সাদিক কায়েম বলেন, অন্যান্য সংগঠনের মতো করে আমাদের কমিটি হয় না। এজন্য আমাদের কমিটিতে সদস্য সংখ্যা কম মনে হতে পারে। ছাত্রদের নীতি নৈতিকতা, স্কিল ডেভেলপমেন্টসহ সার্বিক উন্নয়নের জন্য আমাদের বিভিন্ন বিভাগ রয়েছে। সেই বিভাগগুলো আমাদের কার্যক্রমগুলো তদারকি করে থাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত