রাজধানীর ডেমরা ও মতিঝিলে অজ্ঞাতনামা দুই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের বয়স ৫০ থেকে ৬৫ বছর। আজ বুধবার বিকেলে মরদেহ দুটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) কাউসার আল মাসুদ জানান, খবর পেয়ে ডেমরার মীরপাড়া কাঠপট্টি এলাকায় ফুটপাত থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক ৬৫ বছর। জানা গেছে তিনি ভিক্ষাবৃত্তি করতেন।
অন্যদিকে, মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) সজীব কুমার সিং জানান, পীরজঙ্গি মাজারের সামনের ফুটপাত থেকে আনুমানিক ৫০ বছর বয়সী ওই নারীর লাশ উদ্ধার করা হয়। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তাদের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে বলে জানান পুলিশ কর্মকর্তারা।
সরকারের গঠনমূলক সমালোচনাকারীদের জন্য বিটিভির দরজা খোলা
৯৪৫ কোটি টাকা সহায়তা পেল দুর্বল ৪ ব্যাংক