জাহাজে অগ্নিকাণ্ডে নিহতদের প্রতি বিএসসির শ্রদ্ধা

আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ১১:০৯ পিএম

চট্টগ্রাম নগরের পতেঙ্গায় তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)।

মঙ্গলবার (১ অক্টোবর) বিকাল সাড়ে ৫টায় বিএসসি প্রাঙ্গণে নিহতদের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাদের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে নিহতদের পরিবারকে প্রাথমিকভাবে ৫০ হাজার করে আর্থিক সহায়তা দেওয়া হয়। এছাড়াও, আর্থিক সহযোগিতা ও অন্যান্য মানবিক সহায়তার আশ্বাস দেয় বিএসসি।

এ সময় উপস্থিত ছিলেন বিএসসির ব্যবস্থাপনা পরিচালক, নির্বাহী পরিচালকসহ বিএসসির সকল স্তরের কর্মকর্তা—কর্মচারীবৃন্দ।

গত ৩০ সেপ্টেম্বর সকালে ইস্টার্ন রিফাইনারির ডলফিন জেটিতে বাংলাদেশ শিপিং করপোরেশনের মালিকানাধীন জাহাজ ‘বাংলার জ্যোতিতে’ অগ্নিকাণ্ডে তিনজন নিহত হয়। নিহতরা হলেন— ডেক ক্যাডেট সৌরভ কুমার সাহা (২৩), হাইলি স্কিল্ড অটোমেকানিক মো. নুরুল ইসলাম (৪২) এবং ফিটার হারুন অর রশিদ (৩৩)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত