রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় পেশাদার সশস্ত্র ছিনতাইকারী চক্রের অন্যতম এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম রুবেল। বুধবার (২ অক্টোবর) রাতে শেরেবাংলা নগর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, শেরেবাংলা নগর থানার পাকা মার্কেটের সামনে কিছু লোক ধারালো অস্ত্রসহ ছিনতাইয়ের উদ্দেশ্যে সমবেত হয়ে অবস্থান করছে এমন তথ্য পাওয়া যায়। তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে রুবেলকে গ্রেপ্তার করা হয়। এ সময় চক্রের অন্য দুই সদস্য কৌশলে পালিয়ে যায়। রুবেলের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ১টি চাপাতি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, রুবেল পেশাদার ছিনতাইকারী চক্রের একজন সদস্য। এই চক্র দীর্ঘদিন যাবত উক্ত এলাকা দিয়ে চলাচলকারী লোকদের আটকিয়ে অস্ত্র দিয়ে জিম্মি করে, কখনো অস্ত্র ব্যবহার করে গুরুতর জখম করে মালামাল লুট করে নিয়ে পালিয়ে যান। গ্রেপ্তারকৃত রুবেল উক্ত এলাকা ছাড়াও ঢাকা শহরের বিভিন্ন স্থানে ছিনতাই ও চুরি করতো বলে স্বীকার করে।
রুবেলের বিরুদ্ধে ছিনতাই, ছিনতাইয়ের চেষ্টা, চুরি, ও ডাকাতির প্রস্তুতিসহ সাতটি মামলা রয়েছে। শেরেবাংলা নগর থানার মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক দুই সদস্যসহ চক্রের অন্যান্যদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে।
৫০০ টাকায় এসি সারিয়ে ২২ হাজারের ভাউচার
বৃষ্টিকে উপেক্ষা করে শ্রমিকদের কাজে যোগদান, বন্ধ ২৫ কারখানা
আগের দিন ১০ লিটার ডিজেল কিনে এনেছিলেন এমারুল 