চট্টগ্রামের আনোয়ারায় দেয়াঙ পাহাড়ের চীনা অর্থনৈতিক অঞ্চলের ভেতর থেকে অজ্ঞাত এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পরিচয় পাওয়া যায়নি। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের ওই পাহাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে চীনা অর্থনৈতিক অঞ্চলের সীমানা প্রাচীরের ভেতরে মরদেহটি দেখা যায়। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটির সুরতহাল শেষে উদ্ধার করে নিয়ে যায়। ওই তরুণীর শরীরে আঘাতের চিহ্নও রয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনির হোসেন বলেন, আনুমানিক ২৬ বছর বয়সী এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে,২-৩ দিন আগে তিনি মারা গেছেন। মরদেহটির কিছু অংশ খেয়ে ফেলেছে শিয়াল বা অন্য প্রাণি। সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি ওই তরুণীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
রাষ্ট্রপতির অপসারণ চাইলেন হাসনাত আব্দুল্লাহ
আবু সাঈদ হত্যা: ১৪ আসামির দেশত্যাগে নিষেধাজ্ঞা