১১৯ রান কি ১০ বছরের অপেক্ষা ঘোঁচাবে!

আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ০৫:৪০ পিএম

স্কটল্যান্ডের বিপক্ষে ভালো শুরুর পরও নিজেদের সংগ্রহটা বড় করতে পারেনি বাংলাদেশ । ৭ উইকেট হারিয়ে কুড়ি ওভার শেষে বোর্ডে বাংলাদেশের জড়ো করা রানের পরিমাণ ১১৯। বিশ্বকাপে দশ বছরের অধরা জয় পেতে তাই বোলিং ইউনিটই বাংলাদেশের এখন একমাত্র ভরসা।

নিজের শততম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামা জ্যোতি এদিন নামের প্রতি সুবিচার করতে পারেননি। ১৮ বলে ১ চারে করেছেন ১৮ রান। সর্বোচ্চ রান এসেছে সোবহানা মুশতারির ব্যাট থেকে। ৩৮ বলে ৩৬ করেন তিনি। সাথী রানী করেন ৩২ বলে ২৯। শেষ দিকে ফাহিমা খাতুনের ৫ বলে ১০ রানের ইনিংসে সংগ্রহটা একটু বাড়ে। অভিষেক ম্যাচে রানের খাতা না খুলেই ফেরেন তাজ নেহার।  

রিতু মণি বোল্ড। ছবি: এক্স

স্কটল্যান্ডের সাসকিয়া হরলি ১৩ রানে নেন ৩ উইকেট। এছাড়া ক্যাথরিন ব্রাইস, অলিভিয়া বেল ও ক্যাথেরিন ফ্রেজার শিকার করেন ১টি করে উইকেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত