কক্সবাজারের চকরিয়া রেললাইনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (৬০) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্টেশন মাস্টার ফরহাদ বিন জাফর চৌধুরী বলেন, ‘কক্সবাজার-চট্টগ্রাম রেললাইন চকরিয়া স্টেশনের পূর্ব বড় ভেওলা ইউনিয়নের পশ্চিম সিকদার পাড়া এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে এক বৃদ্ধ ঘটনাস্থলে নিহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
আমিরাতে ৬৬ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি কর্মী