দৈনিক প্রথম আলো পত্রিকার টেমপ্লেট ব্যবহার করে অপপ্রচার করায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ইসলামি ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদিক কায়েম। শুক্রবার শাহবাগ থানায় এই জিডি করেন তিনি।
জিডিতে তিনি উল্লেখ করেন, গতকাল ৩ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে ‘অপরাজেয় ঢাকা বিশ্ববিদ্যালয়’ নামের একটি ফেসবুক গ্রুপে দৈনিক প্রথম আলো পত্রিকার টেমপ্লেট ব্যবহার করে আমাকে কোট করে একটি ছবি/তথ্য কার্ড পোস্ট করা হয়। যেখানে লেখা আছে ‘শিবির এ পর্যন্ত যাদের রগ কেটেছে, তারা কেউ ঈমানদার ছিল না’, যা একটি স্পষ্ট মিথ্যাচার ও ষড়যন্ত্রমূলক পোস্ট।
তিনি আরো উল্লেখ করেন, আমাকে ও ছাত্রশিবিরকে হেয়প্রতিপন্ন ও অপমান করার জন্য এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রশিবির ও অন্যান্য দল-মতের মানুষের মাঝে সাম্প্রদায়িক শত্রুতা, ঘৃণা, বিদ্বেষ সৃষ্টি করে আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে ষড়যন্ত্রমূলকভাবে উক্ত পোস্টটি করা হয়েছে।
তিনি অভিযোগ করেন, পোস্টটি ‘এনোনিমাস’ অ্যাকাউন্ট থেকে করা হয়েছে এবং পোস্টকারী গ্রুপের এডমিনগণের পরিচিত।
‘ইসরায়েল টিকবে না’ ৫ বছরের মধ্যে প্রথম জনসমক্ষে খামেনি