খুলনায় বিএনপি নেতা সরোয়ারসহ ৪জন বহিষ্কার: তদন্ত কমিটি গঠন

আপডেট : ০৪ অক্টোবর ২০২৪, ১১:৪৯ পিএম

মহানগরীর খুলনার খালিশপুর থানার অর্ন্তগত ৮ ও ১১নং ওয়ার্ডে বিএনপির সুধী সমাবেশে বিশৃঙ্খলা সৃষ্টি, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে খালিশপুর থানার অর্ন্তগত ১১নং ওয়ার্ড বিএপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন, যুবদল নেতা নাজমুল হোসেন বাবু, মাসুদ হোসেন, ফকির শহিদুল ইসলামকে বহিষ্কার করেছে বিএনপি।

শুক্রবার (৪ অক্টোবর) রাতে বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক মিজানুর রহমান মিলটন মহানগর বিএনপির আহ্বায়ক এড. শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন এর বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওই চারজনকে প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি আগামী তিনদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করবেন বলে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, খুলনা নগরীর খালিশপুর থানার ১১ নং ওয়ার্ডে বিএনপির সুধী সমাবেশে স্থানীয় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ৯ থেকে ১০ জন আহত হয়েছেন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহতদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত