মোহাম্মদপুরে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামিসহ গ্রেপ্তার ৩

আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ০৭:০০ পিএম

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় চাঞ্চল্যকর মো. শাহাদাৎ হত্যা মামলার প্রধান আসামি মো. রাসেল ওরফে ব্যাঁকা রাসেল (২৬) ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। দুই সহযোগী হলেন মো. শাওন (২৭) ও মো. সাজ্জাদ (২০)।

আজ রবিবার (৬ অক্টোবর) র‍্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি শিহাব করিম এসব তথ্য জানান।

তিনি বলেন, গত ১৭ সেপ্টেম্বর মোহাম্মদপুর থানা এলাকায় রাসেল ওরফে ব্যাঁকা রাসেল, মো. শাওন ও মো. সাজ্জাদসহ অন্য সহযোগীরা সংঘবদ্ধ হয়ে শাহাদাৎকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় স্থানীয়রা ছুটে এলে আসামিরা সেখান থেকে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় আহত শাহাদাৎকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এএসপি শিহাব করিম বলেন, এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ৮ জন আসামির নাম উল্লেখ করে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় জড়িত আসামিদের গ্রেপ্তারের লক্ষে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে র‍্যাব। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত