ভারতদ

কারখানায় মিলল ২৫০০ কোটি টাকার মাদক

আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ০৮:২৭ পিএম

ভারতের ভোপালে এক কারখানার ভেতর থেকে প্রায় ২৫০০ কোটি টাকার মাদক জব্দ করা হয়েছে। রবিবার (৬ অক্টোবর) দেশটির মাদক নিয়ন্ত্রক সংস্থা (এনসিবি) ও গুজরাট পুলিশের সন্ত্রাসদমন শাখার (এটিএস) যৌথ অভিযানে এসব মাদক জব্দ করা হয়।

এক প্রতিবেদনে এ তথ্য জানায় ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। এ ঘটনায় অমিত চতুর্বেদী ও সেনাল বানে নামে দু’জনকে আটক করা হয়। 

পুলিশের বরাতে এনডিটিভি জানায়, কারখানার আড়ালে মাদক তৈরি করে পাচার করা হচ্ছিল। এর আগে গত ৪ অক্টোবর দিল্লিতে মাদক চোরাচালানের অভিযোগে আটক হয়েছিলেন জিতেন্দ্র পাল সিংহ। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই ভোপালের কারখানায় মাদকের খোঁজ পাওয়া যায়।

কারখানায় প্রতিদিন ২৫ কেজি মেফেড্রোন উৎপাদনের প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। অভিযানে ৯০৭ কেজি মেফেড্রোন এবং ৫ হাজার কেজি মাদক তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত