বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান বলেছেন, কেরানীগঞ্জে চাঁদাবাজ সন্ত্রাসীদের কোনও ঠাই নেই। কেরানীগঞ্জ এখন চাঁদাবাজ মুক্ত এলাকা। এখানে কোনো হাট-বাজারে কাউকে চাঁদা দিতে হবে না।
আজ রবিবার বিকেলে কেরানীগঞ্জ মডেল থানা রামেরকান্দা বোর্ডিংয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের দেখতে এসে তিনি এ কথা বলেন।
ডাকসুর সাবেক এই ভিপি বলেন, ১৬ বছর পর ছাত্র জনতার আন্দোলনে নতুন স্বাধীনতা পেয়েছি। সেই স্বাধীনতাকে ধরে রাখতে হবে। এ সময় তিনি অগ্নিকাণ্ডে নিহতদের আত্মার মাগফেরত কামনা করেন এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান।
মডেল থানা বিএনপির সভাপতি মোহাম্মদ মনির হোসেন মিনু, সহসভাপতি শামীম হাজী, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক মনির, ঢাকা জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মাসুদ রানা, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক অলিউল্লাহ সেলিম, কলাতিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দাউদ শিকদারসহ বিএনপি, যুবদল, ছাত্রদলে নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
বাদশাহ’র সঙ্গে প্রেম করছেন হানিয়া আমির