ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১২২৫ 

আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ০৮:৩৫ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশে আরও ১ হাজার ২২৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ১৮৬ এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬ হাজার ৫৯০ জন। তাদের মধ্যে ৬৩ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৮ শতাংশ নারী।

এতে আরও বলা হয়, মারা যাওয়া ১৮২ জনের মধ্যে ৫০ দশমিক ৫ শতাংশ নারী এবং ৪৯ দশমিক ৫ শতাংশ পুরুষ। সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৮১২ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ২৯৭ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ৩২ হাজার ৮০১ জন ছাড়পত্র পেয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত