রাজধানীতে বাজারের ব্যাগ থেকে গুলি উদ্ধার

আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ১১:৪০ এএম

শাহ আলী মাজার শরীফ আড়ৎ কমপ্লেক্স থেকে ৬ রাউন্ড গুলি, শটগানের ২ রাউন্ড কার্তুজ, ২টি মটোরোলা ওয়্যারলেস সেটসহ মাদকদ্রব্য উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটনের  (ডিএমপি) দারুস সালাম থানা পুলিশ।

রবিবার (৬ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে সেনাবাহিনীর সহযোগিতায় এসব উদ্ধার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহ আলী মাজার শরীফ আড়ৎ কমপ্লেক্সের ১১নং শেডের সামনের পাকা রাস্তার ওপর একটি প্লাস্টিকের বাজারের ব্যাগের মধ্যে থেকে ২২ এমোনিশনের ৬ রাউন্ড গুলি, শটগানের ২ রাউন্ড কার্তুজ, ২টি মটোরোলা ওয়্যারলেস সেট, একটি সিসি ক্যামেরা, একটি ল্যাপটপ চার্জার, ১টি ছুরি, ১১ পুরিয়া গাঁজা ও ৩ পিস ইয়াবা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ ও তদন্ত প্রক্রিয়াধীন বলে জানানো হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত