সৌন্দর্যসেবা খাতে নতুন উদ্যোক্তা ও সেবাপ্রদায়ক তৈরিতে ভূমিকা ব্রাখায় আফরোজা পারভীনকে ভূষিত করা হয়েছে আইডিএলসি প্রথম আলো উদ্যোক্তা সম্মাননা।
আফরোজা ২০১৭ সালে নিজের অভিজ্ঞতাকে সবার মাঝে ছড়িয়ে দিতে প্রতিষ্ঠা করেন সৌন্দর্যসেবা প্রশিক্ষণকেন্দ্র উজ্জ্বলা। এ প্রতিষ্ঠান এখন পর্যন্ত ১১ হাজারের বেশি নারীকে সৌন্দর্যসেবা-বিষয়ক প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করেছে।
নিজের প্রতিষ্ঠান উজ্জ্বলার পাশপাশি আফরোজা পারভীন প্রশিক্ষক হিসেবে বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্প, এসএমই ফাউন্ডেশন, জয়িতা ফাউন্ডেশনসহ বিভিন্ন সংস্থার মাধ্যমে নারীদের রূপচর্চা বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছেন। দেশ-বিদেশের উন্নয়ন সংস্থার প্রশিক্ষক হিসেবেও কাজ করছেন তিনি।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘২০১৩ সালে এসে আমার মনে হয় একা একটি প্রতিষ্ঠান নিয়ে শুধু কাজ করলে হবে না। আরো উদ্যোক্তা তৈরি করতে হবে। শুরু থেকে ২০১২ সাল পর্যন্ত আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। অনেক ধরণের প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে। আর এই পথচলায় উদ্যেক্তা হিসেবে জমেছে নানা অভিজ্ঞতা। এজন্যই নিজে এগিয়ে যাওয়া নয়, বরং আমার এতদিনের সঞ্চিত অভিজ্ঞতাকে অন্যদের মধ্যে ছড়িয়ে দিতে চেয়েছি; চেয়েছি তাদেরও এগিয়ে নিতে।’
আইডিএলসি প্রথম আলো উদ্যোক্তা সন্মাননা ছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে অনুপ্রেরণামূলক পরিবর্তনের জন্য এমজিএইচ গ্রুপ এবং কর্মক্ষেত্রে সফল নারী হিসেবে বেসিসের সম্মাননা।
ল্লেখ্য, বাংলাদেশের ৬৪ জেলাতেই আছে ছোট–বড় বিউটি পারলার, স্যালন ও স্পা। বর্তমানে নিবন্ধিত পারলারের সংখ্যা প্রায় সাড়ে তিন লাখ। এ ছাড়া পুরুষদের পারলার ও স্যালন আছে আনুমানিক পাঁচ লাখ। নারীদের পারলার, স্যালন ও স্পার পরিচালনায় উদ্যোক্তা থেকে সেবা প্রদায়ক মিলিয়ে রয়েছেন অন্তত ১০ লাখ নারী। ২০২০ সালের ৭ জুন এই শিল্প পেয়েছে শিল্প খাতের মর্যাদা। ফলে এই খাতটি হয়ে উঠেছে দারুণ সম্ভাবনাময়; যেখানে অবদান রাখছেন অনেকেই।
এভাবেই মানুষের রঙ বদলায়: শ্রাবন্তী