বাংলাদেশের বিপক্ষে হোয়াইটওয়াশ পাকিস্তান ইংল্যান্ডের বিপক্ষে দারুণ শুরু করেছে। মুলতানে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে ৪ উইকেটে ৩২৮ রান তুলেছে। সেঞ্চুরি করেছেন অধিনায়ক শান মাসুদ আর আব্দুল্লাহ শফিক। তবে আবার বড় স্কোর গড়তে ব্যর্থ হয়েছেন বাবর আজম।
টস জিতে ব্যাট করতে নেমে চতুর্থ ওভারেই গাস অ্যাটকিনসনের লেগ স্টাম্পের বাইরের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন সাইম আইয়ুব। টেস্ট ক্রিকেটে পাকিস্তান হয়তো আরেকটি বাজে দিন দেখতে যাচ্ছে, তখন অনেকেই এমনটা ভাবছিলেন। কিন্তু উইকেটে এসে মুখোমুখি হওয়া প্রথম বলে দুর্দান্ত এক স্ট্রেট ড্রাইভে ২ রান নিয়ে পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ দেন অন্য ইঙ্গিত।
বাংলাদেশের বিপক্ষে সিরিজে ধবল ধোললাইয়ে সমালোচনায় জেরবার হচ্ছিলেন পাকিস্তানের ক্রিকেটাররা। শান মাসুদকে নিয়েও ব্যাপক সমালোচনা হচ্ছিল। বলা হচ্ছিল না আছে নেতৃত্বগুণ, না আছে ব্যক্তিগত পারফরম্যন্স। এমনটা বলার কারণও ছিল যথেষ্টই। এই মুলতান টেস্টে খেলতে নামার আগে মাসুদ সর্বশেষ সেঞ্চুরি পেয়েছেন সেই ২০২০ সালের ৫ আগস্ট। ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ডের বিপক্ষে সেই সেঞ্চুরির পর আজকের আগপর্যন্ত খেলেছেন ২৬ ইনিংস। সর্বোচ্চ রান ছিল ৬০।
সেই ইংল্যান্ডকে দিয়েই সেঞ্চুরির খরা কাটালেন মাসুদ। মুলতানে আজ সেঞ্চুরিটি আরও দুটি দিক থেকে বিশেষ। এই সেঞ্চুরিতে তিনি দুটি দিক থেকে পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ–উল–হকের পরে নাম লিখিয়েছেন। তিনি সেঞ্চুরিটি করেছেন ১০২ বলে। ২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে মিসবাহর ৫৬ বলে সেঞ্চুরির পর এটাই পাকিস্তানের দ্রুততম টেস্ট সেঞ্চুরি। পাকিস্তানি অধিনায়কদের মধ্যেও মিসবাহর সেই ৫৬ বলের সেঞ্চুরির পর এটা দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। টেস্ট ক্রিকেটে এটি পঞ্চম সেঞ্চুরি মাসুদের।
আব্দুল্লাহ শফিককে নিয়ে প্রায় ৫৬ ওভারে ২৫৩ রানের জুটি গড়েন মাসুদ। ১৬৫ বলে সেঞ্চুরিতে পৌছানোর পরপরই শফিক আউট হয়ে যাওয়ার পরপরই মাসুদও আউট হয়ে যান। ১৭৭ বলে ১৩ বাউন্ডারি ও দুই ছক্কায় ১৫১ রান করে যান শান মাসুদ। তাকে আউট করেছেন স্পিনার জ্যাক লিচ।
এরপর সৌদ শাকিলকে নিয়ে বাবর আজমকে নিয়ে দিনের বাকি সময়টা কাটিয়ে দেবেন বলে মনে হচ্ছিল। কিন্তু খেলা শেষের কয়েক ওভার আগে ক্রিস ওকস এলবিডাব্লিউর ফাদে ফেলেন ৩০ রান করা বাবরকে। ২০২২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে করাচিতে সেঞ্চুরির ১৭ ইনিংস কেটে গেলো বাবরের ফিফটিও করতে পারলেন না।
ইনজুরিতে এবার মিলিতাওকে হারাল ব্রাজিল
নেইমারকে ঢাকায় আনবেন বাংলাদেশের রবিন