সারাদেশে গাড়ির সংখ্যা নিরূপণের সিদ্ধান্ত সরকারের

আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ০৯:৪৯ পিএম

সারাদেশে কতটি গাড়ি তা খুঁজে বের করতে এবং যানবাহনের প্রকৃত অবস্থা ও মালিক নিরূপণের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার (৭ অক্টোবর) রাজধানীর প্রধান উপদেষ্টার কার্যালয়ে চলতি অর্থবছরের তৃতীয় একনেক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বৈঠকের ফলাফল সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিংকালে এই সিদ্ধান্তের কথা জানান। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

পরিকল্পনা উপদেষ্টা বলেন, সরকারের অনেক যানবাহন রয়েছে এবং প্রতিটি প্রকল্পে বিপুল সংখ্যক নিজস্ব যানবাহন ব্যবহার করা হয়। প্রকল্প শেষ হওয়ার পর এসব যানবাহন কোথায় যায়?’ 

উপদেষ্টা আরও উল্লেখ করেন, প্রকল্পগুলো শেষ করার পরেও অনেকে বলেন, এতোটি যানবাহন অতিরিক্ত থেকে যায়।

তিনি বলেন, ‘আবার অন্যান্য মন্ত্রণালয় এই যানবাহনগুলো ব্যবহার করে, একজন সরকারী কর্মচারী তার এখতিয়ারে ৩ থেকে ৪টি গাড়ি রাখে। সরকারি যানবাহন ব্যক্তিমালিকানাধীন যানবাহনের মতো বেশিদিন টিকে না। এটি আরেকটি সমস্যা।’

উপজেলা পর্যায় থেকে শুরু করে সারাদেশে সরকারের কতটি গাড়ি রয়েছে, তা বের করার জন্য একনেক সভায় উপদেষ্টারা সিদ্ধান্ত নিয়েছেন বলে উল্লেখ করেন তিনি। সরকার যানবাহনগুলোকে অন্যান্য সরকারি অফিসে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে- যা ব্যয় সাশ্রয়ী হবে ও জনসাধারণের তহবিল বাঁচবে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত