১০০০ জনকে নিয়োগ দেবে দারাজ, লাগবে না অভিজ্ঞতা

  • দারাজে ‘অপারেটর’ পদে ১ হাজার জনকে নিয়োগ দেওয়া হবে
  • আগ্রহীদের তেজগাঁও দারাজ সেন্টারে উপস্থিত হয়ে মৌখিক পরীক্ষা দিতে হবে
আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ০৯:৫০ এএম

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি প্রতিষ্ঠান দারাজ বাংলাদেশ লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘অপারেটর’ পদে ১ হাজার জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ০৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবরের মধ্যে সরাসরি তেজগাঁও দারাজ সর্ট সেন্টারে উপস্থিত হয়ে মৌখিক পরীক্ষার মাধ্যমে আবেদন করতে হবে।

প্রতিষ্ঠান: দারাজ বাংলাদেশ লিমিটেড।

পদ: অপারেটর।

পদসংখ্যা: ১০০০।

অভিজ্ঞতা: লাগবে না।

বেতন: ১০,০০০ টাকা (মাসিক)।

অন্যান্য সুযোগ-সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী সুযোগ-সুবিধা দেয়া হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ।

প্রার্থীর বয়স: ১৮ থেকে ৪০ বছর

কার্যঘণ্টা:  ৯ ঘণ্টা

কার্য দিবস: সপ্তাহে ৬ দিন

ছুটি: সাপ্তাহিক ছুটি ১ দিন (রোস্টারভিত্তিক)

কর্মস্থল: ঢাকা।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত (দারাজ সর্ট সেন্টার, ২৬৯- ২৭২, পেপসি গলি (তেঁজগাও কোয়ার্টার স্কুলের অপর পাশে), তেজগাঁও শি/এ, ঢাকা) এই ঠিকানায় সকল ১০টা থেকে বিকাল ৫টার মধ্যে সরাসরি উপস্থিত হয়ে মৌখিক পরীক্ষার দিতে হবে।

বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়:.৩১ অক্টোবর ২০২৪।

সূত্র: বিডিজবস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত