‘বিগ বস’ মানেই সালমান খান। রবিবার টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় শো ‘বিগ বস’-এর ১৮ নম্বর মরশুমের গ্র্যান্ড প্রিমিয়ার হয়েছে। তার আগে থেকেই অবশ্য এই রিয়েলিটি শো নিয়ে উত্তেজনায় ভাসছেন দর্শকরা। কে কে হবেন বিগ বস-এর অতিথি, এই নিয়ে প্রতিবছর থাকে নানান জল্পনা-কল্পনা। এবারও তার অন্যথা হয়নি। উন্মাদনার পারদ চড়ছে ক্রমশই। আর এই সিজনের জন্য নাকি নির্মাতাদের কাছে মোটা পারিশ্রমিক হাঁকিয়েছেন ভাইজান।
অংশীদারী না থাকলে একটা সিনেমা থেকে বলিউডের কোনও তারকা এত মোটা টাকা পারিশ্রমিক পান না। এমনকী এমন গগনচুম্বী বাজেটের সিনেমার সংখ্যাও বলিউডে হাতেগোনা। দক্ষিণী সিনেইন্ডাস্ট্রিতে তবুও কয়েকটা সিনেমার বাজেট এই অঙ্কে পৌঁছেছে।
বলিউড সূত্রে খবর, ‘বিগ বস ১৮’-এর জন্য প্রতি মাসে ৬০ কোটি রুপি নেবেন সালমান খান। এবার ১৫ সপ্তাহের হিসেব কষে দেখলে এই সিজনে ভাইজানের মোট পারিশ্রমিক গিয়ে দাঁড়ায় ২৫০ কোটি রুপি।
নেটফ্লিক্সের ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শর্মা’ সঞ্চালনা করার জন্য কপিল শর্মা ৬০ কোটি টাকা নিয়েছিলেন। অন্যদিকে ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সঞ্চালনা করার জন্য প্রায় সালমান খানের কাছাকাছি পারিশ্রমিক পান অমিতাভ বচ্চন। এই মৌসুমে ‘বিগ বস’-এর থিম ‘সময়ের তাণ্ডব’। প্রতিযোগীদের মধ্য়ে যারা চূড়ান্ত হয়েছেন, সেই তালিকায় রয়েছেন, ভিভিয়ান দেসনা, ঈষা সিং, করণবীর মেহেরা, নায়রা বন্দ্যোপাধ্যায়, মুসকান বামনে, এলাইস কৌশিক , চাহাত পান্ডে, শিল্পা শিরোদকার-সহ অনেকে।
ভুল করে অনুশোচনায় ভুগছেন পরীমণি