আগামীকাল ১১ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে করণ জোহরের প্রযোজনা সংস্থার নতুন সিনেমা ‘জিগরা’। আলিয়া ভাটের এই ছবির ট্রেলার ইতিমধ্যেই হইচই ফেলে দিয়েছে সোশ্যালে। তবে ছবি মুক্তির আগে করণ এমন এক ঘোষণা দিলেন, যা দেখে রীতিমতো চমকে গিয়েছেন বলিউডের তারকারা।
করণ তার সোশ্যাল মিডিয়ায় একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। যেখানে তিনি জানিয়েছেন, ছবির তারকাখচিত প্রিমিয়ার তিনি আর করছেন না। এমনকী, এই সিদ্ধান্ত নেওয়ার জন্য বলিউড এবং সাংবাদিকদের কাছে ক্ষমাও চেয়েছেন করণ জোহর। বলিউডের একাংশ মনে করছেন, করণ জোহরের প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশন লোকসানের মুখ দেখে। আর সেই কারণেই ব্যয়বহুল প্রিমিয়ার থেকে পিছপা হয়েছেন করণ। আবার এও রটেছে, করণ নাকি লোকসানের কারণে প্রযোজনা সংস্থার সিংহভাগ শেয়ার বিক্রি করতে চলেছেন। তবে এই নিয়ে এখনও পর্যন্ত কোনও অফিসিয়াল মন্তব্য পাওয়া যায়নি করণের পক্ষ থেকে।
‘জিগরা’ মুক্তির আগেই এমন ঘোষণায়, রীতিমতো হইচই বলিপাড়ায়। এই ছবির একটি বড় অংশ জুড়ে রয়েছে বাস্কেটবল খেলার অংশ এবং মারকাটারি অ্যাকশন সিকোয়েন্স। যেখানে দুর্ধর্ষ লুকে দেখা যাবে আলিয়াকে। সেই প্রেক্ষিতেই চরিত্রটিকে নিঁখুতভাবে ফুটিয়ে তুলতে নামী বাস্কেটবল খেলোয়ারদের থেকে প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি অ্যাকশনের মারপ্যাঁচও শিখেছেন অভিনেত্রী। হোমওয়ার্কে কোনোরকম কসরত বাকি রাখেননি আলিয়া।
‘বিগ বস ১৮’-এ আকাশছোঁয়া পারিশ্রমিক নিচ্ছেন সালমান! 