প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষের একটি আর্থিক নীতির বিরুদ্ধে আদালতে মামলা করেছিল ম্যাঞ্চেস্টার সিটি। এই মামলার বিবাদী ছিল ছিল কর্তৃপক্ষ। আদালত রায় ঘোষণার পর এখন উভয়পক্ষই নিজেদেরকে বিজয়ী বলে ঘোষণা করেছে। বিষয়টি নিয়ে ইংলিশ ফুটবলে বেশ মুখোরোচক আলোচনার জন্ম হয়েছে।
সম্প্রতি লিগের অ্যাসোসিয়েটেড পার্টি ট্রানজেকশন (এপিটি) বিধি নিয়ে এই মামলার রায় ঘোষণা করেছে একটি নালিশী আদালত। এরপর এক বিবৃতিতি সিটি কর্তৃপক্ষ দাবি করেছে, তারা যে আর্থিক নীতি নিয়ে আপত্তি জানিয়েছে, সেটি ‘বেআইনি’ এবং লিগ কর্তৃপক্ষ ‘ক্ষমতার অপব্যবহার করেছে’। একইসঙ্গে তারা এই রায়কে ‘স্বাগত’ জানিয়ে বলেছে যে, আদালতের রায়ে প্রমাণিত হয়েছে তাদের অভিযোগ সঠিক ছিল।
অন্যদিকে লিগ কর্তৃপক্ষও পিছিয়ে নেই। গতকাল সোমবার আদালত রায় ঘোষণার পর তারাও নিজেদের বিজয়ী দাবি করে বলেছে যে, ‘আদালত এপিটি সিস্টেমের প্রয়োজনীয়তার পক্ষেই রায় দিয়ে ম্যানচেস্টার সিটির বেশির ভাগ আপত্তি খারিজ করে দিয়েছেন। এছাড়া আদালত এটাও বলেছেন যে, লিগের আর্থিক নিয়ন্ত্রণ কার্যকর রাখতে আইনটি প্রয়োজন।’
উল্লেখ্য, ক্লাবের মালিকদের ঘনিষ্ঠ কোনো প্রতিষ্ঠানের সঙ্গে বাণিজ্যিক চুক্তিতে বাজারমূল্যের ন্যায্যতা বজায় রাখতেই অ্যাসোসিয়েটেড পার্টি ট্রানজেকশন (এপিটি) বিধি তৈরি করা হয়েছিল। কিন্তু এপিটির কারণে বাণিজ্যিক চুক্তি করার সময় কোম্পানিগুলো একে অন্যের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছে না- দাবি তুলে মামলা করেছিল ম্যান সিটি।
সাড়ে ছয়শ দিন কাটল, একটাও ফিফটি পেলেন না বাবর!
বিশ্বচ্যাম্পিয়ন হওয়ায় অন্যদের থেকে শ্রেষ্ঠ নই: স্কালোনি
জেনে নিন ব্রাজিল, আর্জেন্টিনা ও পর্তুগালের ম্যাচের দিনক্ষণ