নারায়ণগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫

আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ১০:৪৬ পিএম

নারায়ণগঞ্জের বন্দরে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। এ সময় একটি প্রাইভেটকারসহ ধারালো অস্ত্র জব্দ করা হয়। সোমবার (৭ অক্টোবর) দিবাগত রাতে বন্দরের কাইতাখালী বাস স্ট্যান্ডের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান র‍্যাবের এএসপি সনদ বড়ুয়া। 

গ্রেপ্তাররা হলেন বন্দরের নবীগঞ্জ এলাকার মনির হোসেন মিশেল (২৮), শাহজালাল বাবু (২৮), রাহাত হোসেন (৩০), বন্দরের কাইতাখালী এলাকার মেহেদী হাসান (৩০) ও ফতুল্লার হাজীগঞ্জ এলাকার সোয়াদ ইসলাম (২৫)। 

র‍্যাব জানায়, ডাকাত সদস্যরা মহাসড়ক ও বাসাবাড়িতে ডাকাতি করে আসছিল। আসামিদের মধ্যে মনির হোসেন মিশেলের নামে তিনটি, সোয়াদ ইসলামের নামে তিনটি, শাহজালালের নামে দুইটি মামলা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত