বিজিএমইএর সম্মিলিত পর্ষদের সভাপতি কাজী মনিরকে শুভেচ্ছা 

আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ১১:৫২ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাব পৌরসভার ম্যাক্স সুয়েটার বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির বিজিএমইএর সম্মিলিত পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতাকর্মী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। 

বুধবার দুপুরে উপজেলার তারাব ম্যাক্স সুয়েটার বিডি কারখানার নেতাকর্মীরা তাকে এ শুভেচ্ছা জানান। এছাড়া গত ২০০৩ সালে তিনি বিজিএমইএর সভাপতি নির্বাচিত হয়েছিলেন। গত ৭ অক্টোবর রাতে রাজধানীর উত্তরা ক্লাবে এক মতবিনিময় সভায় বিজিএমইএর সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী রেদোয়ান আহমেদ এ ঘোষণা দেন। বুধবার দুুপুরে বিএনপি নেতাকর্মীরা দলে দলে ফুল নিয়ে আসতে থাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত