রাজধানীর ভাটারা থানাধীন এলাকা থেকে ১টি শর্টগান এবং বেশ কিছু বিদেশি মদের বোতলসহ চারজন নারী ও একজন পুরুষকে আটক করেছে দিয়াবাড়ি আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা।
মঙ্গলবার (৮ অক্টোবর) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের তাদেরকে আটক করেছে সেনাবাহিনী।
আটকরা হলেন—ময়মনসিংহ সিটি কর্পোরেশন ভাটিকাশর এলাকার সুগেরা সাজনীন জেমি, বগুড়া উত্তরপাড়া বিহারহাটি এলাকার মোছা. রিয়া মনি, খুলনা সদর ময়লাপোতা এলাকার নাজিমা আনজুম কান্তা, মাদারীপুর দরগা খোলা কালিবাড়ী এলাকার সম্পা পাল ও চট্টগ্রাম গরীবুল্লাহ হাউজিং সোসাইটি পাহারতলী দামপাড়া এলাকার সুদ্বিপ্ত কুমার মন্ডল।
দিয়াবাড়ি আর্মি ক্যাম্পের মেজর নাশাদ জানান, বনানী থেকে অবৈধ অস্ত্রসহ নাফিস মো. আলম ডনকে আটকে পর বিপুল পরিমাণ মাদকসহ অস্ত্র উদ্ধার করা হয়। নাফিসের তথ্য অনুযায়ী আজ ভাটারা এলাকায় এলাকায় অভিযান পরিচালনা করে সেখান থেকে একটি শর্টগান বিদেশি মদসহ দুই নারীসহ পাঁচজনকে আটক করা হয়। তাদেরকে ভাটারা থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
