দুর্গাপূজা উপলক্ষে ধর্ম মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ চালু

আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ০৫:০২ পিএম

শারদীয় দুর্গাপূজা-২০২৪ উপলক্ষে নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। নিয়ন্ত্রণ কক্ষের কার্যক্রম আজ বৃহস্পতিবার শুরু হয়েছে এবং তা ১৪ অক্টোবর পর্যন্ত চলবে।

শারদীয় দুর্গাপূজা উদযাপনকালীন সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনোরূপ বিঘ্ন ঘটলে নিয়ন্ত্রণ কক্ষের ০১৭৬৬৮৪৩৮০৯ এই মোবাইল নম্বরে অবহিত করা যাবে। এ ছাড়া বাংলাদেশ সচিবালয়ের ৬ নম্বর ভবনের ১৪ তলায় ১৪২৪ নম্বর কক্ষেও সরাসরি তথ্য প্রদান করা যাবে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের একজন সিনিয়র সহকারী সচিবকে এই নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার ধর্ম মন্ত্রণালয়ের প্রশাসন-২ শাখা থেকে এ সংক্রান্ত পত্র জারি করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত