আড়াইহাজারে বিস্ফোরক মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ১০:৩৫ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিস্ফোরক ও লুটপাটের মামলায় আব্দুল্লাহ সিকদার (২০) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সরকারি সফর আলী কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়, আব্দুল্লাহর বিরুদ্ধে উপজেলার পাঁচরুখী এলাকায় একটি বিস্ফোরক ও লুটপাটের মামলা রয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে নারায়ণগঞ্জ কোর্টে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত