২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে কনমেবল অঞ্চলে শীর্ষে আছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, তাদের পয়েন্ট ১৮। ১০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে পাঁচবার বিশ্বকাপ জয়ী ব্রাজিল। বিশ্বকাপ বাছাইয়ে নবম রাউন্ডে নিজ নিজ ম্যাচে আজ মাঠে নামবে আর্জেন্টিনা ও ব্রাজিল।
বাংলাদেশ সময় রাত তিনটায় বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আর্জেন্টিনা খেলবে ভেনেজুয়েলার বিপক্ষে। সকাল ছয়টায় চিলির মাঠে খেলবে ব্রাজিল। এই ম্যাচগুলো দেখা যাবে ফিফা প্লাসে।
কোপা আমেরিকার পর ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ দিয়েই জাতীয় দলে আবারও মাঠে মানতে যাচ্ছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।
এর আগে আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাইয়ে এই অক্টোবরে হতে যাওয়া দুই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণার পর ছিটকে যান নিকো গঞ্জালেস, মার্কাস আকুনা, পাওলো দিবালা ও আলেহান্দ্রো গারনাচো। ফিফার নিষেধাজ্ঞা থাকায় নেই গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজও। ভেনেজুয়েলার বিপক্ষে কেমন হবে আর্জেন্টিনার একাদশ তা নিয়ে আছে জল্পনা।
ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ যেমন হতে পারে :
নাহুয়েল মোলিনা, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, লিয়েন্দ্রো পারেদেস / থিয়েগো আলমাদা, জিওভান্নি লো সেলসো, লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।
জ্যোতি ৪৪ বলে ৩৯, বাংলাদেশ ১০৩
বাফুফে নির্বাচন: ‘চেনা’ তাবিথ ‘অচেনা’ মিজানুর!