চলতি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ তোলে ৮ উইকেটে ১০৩ রান।
দলীয় ৩৩ রানের মধ্যে বাংলাদেশের দুই ওপেনার বিদায় নেন। সাথী রানি ১২ বলে ৯ এবং দিলারা ১৮ বলে ১৯ করেন। দুজনকেই ফেরান অফ স্পিনার কারিশমা রামহারাক। বাংলাদেশ দলীয় ৫০ রান পূর্ণ করেন ৮.৩ ওভারে। তৃতীয় উইকেটে ৪০ রানের জুটি গড়েন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মোস্তারি। ২২ বলে ১৬ রান করা মোস্তারিকেও কারিশমা ফেরালে জুটি ভাঙে।
ইনিংসের ১৫তম ওভারে টানা দুই বলে তাজ নাহার (১) ও স্বর্ণা আকতারকে (০) ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন আফি ফ্লেচার। কিন্তু রিতু মণি এক রান নিয়ে হ্যাটট্রিক হতে দেননি। অবশ্য রিতু মনিও বেশি দূর এগোতে পারেননি। ১০ রান করে ফেরেন কারিশমার বলে। ৪ ওভারে ১৭ রানে ৪ উইকেট নেন কারিশমা।
ইনিংসের শেষ ওভারের দ্বিতীয় বলে বাংলাদেশের দলীয় ১০০ পূর্ণ হয়। এরপরই ফেরেন জ্যোতি। ৪ টি চারে ৪৪ বলে ৩৯ রান করেন জ্যোতি। এই রান করার পথে প্রথম বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে ২ হাজার রান পূর্ণ করেন জ্যোতি। পরের বলেই রান আউট হন ফাহিমা খাতুন (১)।
বাংলাদেশ স্কটল্যান্ডের বিপক্ষে করেছিল ১১৯ এরপর স্কটিশদের আটকে দিয়েছিল ১০৩ রানে। ইংল্যান্ডের বিপক্ষে করেছিল ৯৭ রান। তৃতীয় ম্যাচে এসেও স্কোরবোর্ডে বড় রান নেই বাংলাদেশের।
‘চেনা’ তাবিথ ‘অচেনা’ মিজানুর!
বিপিএল: সাকিব-তামিমের মতো রিশাদও পাবেন ৬০ লাখ!