পূজায় বিশৃঙ্খলা করে যারা গ্রেপ্তার হয়েছে তাদের শাস্তি নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন র্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান।
আজ শুক্রবার (১১ অক্টোবর) বিকালে পূজামণ্ডপ পরিদর্শনকালে নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশনে গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা বলেন।
র্যাব ডিজি বলেন, একটি কুচক্রী মহল সব সময়ই গুজব ও অপতৎপরতা চালাতে চেষ্টা করে। এবার তাদের বিরুদ্ধে আমার প্রথম থেকেই প্রস্তুত রয়েছি।
একেএম শহিদুর রহমান বলেন, যারা পূজামণ্ডপে বিশৃঙ্খলা করে যারা গ্রেপ্তার হয়েছে তাদের সাজা নিশ্চিত ও মামলাগুলো মনিটরিং করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন র্যাব -১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, পূজা উদযাপন কমিটির নেতা প্রবীর সাহা, শংকর কুমার দে, শিপন সরকার শিখন, নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশনের মহারাজ একনাথনন্দ, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুসহ অনেকে।
