লালমনিরহাটের হাতীবান্ধায় নিখোঁজের একদিন পর ডোবা থেকে নাহিয়ান নুর আরবি (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নাহিয়ান নুর আরবী ডাউয়াবাড়ী ইউনিয়নের প্রাননাথ পাটিকাপাড়া গ্রামের নুর আলমের মেয়ে।
রোববার (১৩ অক্টোবর) সকালে ডাউয়াবাড়ী ইউনিয়নের বাড়ির পাশের ডোবা থেকে নাহিয়ান নুর আরবি লাশ উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নে প্রাননাথ পাটিকাপাড়া বাড়ির পাশে একটি ডোবায় মাছ ধরতে যায় ওই শিশু। মাছ ধরতে গিয়ে সে নিখোঁজ হয়। সে বাড়িতে ফিরে না আসলে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকে। পরে হাতীবান্ধা ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে কয়েক ঘণ্টার চেষ্টা করেও তার কোনো খোঁজ না পেয়ে ফিরে যান। আজ রোববার সকালে ডোবা থেকে ওই শিশুর লাশ উদ্ধার করে এলাকাবাসী।
ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান বলেন, মাছ ধরতে গিয়ে ওই শিশু নিখোঁজের পর আজ সকালে তার লাশ উদ্ধার হয়েছে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল শনিবার থেকে শিশুটির খোঁজ পাওয়া যাচ্ছিল না। আজ সকালে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেলে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
ভিমরুলের কামড়ে বাবা-মেয়ের পর ছেলেরও মৃত্যু